ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পলাশের উৎসবমুখর প্রতিক্রিয়া ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুক্রবার থেকে বন্ধ হতে যাচ্ছে মেট্রোরেলের যাত্রী সেবা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রতিটি বল খেলব আমার দেশের জন্য: সাকিব ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার ভূমিকম্পের ক্ষেত্রে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?

আজ সাত দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

Songbad somachar
  • আপডেট সময় : ০৫:৪৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠকটি বিকেল পাঁচটায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে সংস্কার ও জাতীয় নির্বাচন ইস্যুতে দলগুলোর অবস্থান অপরিবর্তিত থাকে। বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। অন্য কোনো পথ বেছে নিলে তা জাতির জন্য হবে গভীর বিপজ্জনক।

এদিকে গত শুক্রবার রাতে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক আহত হওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকারসহ প্রায় সব রাজনৈতিক দল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ সাত দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আপডেট সময় : ০৫:৪৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫