ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পলাশের উৎসবমুখর প্রতিক্রিয়া ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুক্রবার থেকে বন্ধ হতে যাচ্ছে মেট্রোরেলের যাত্রী সেবা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রতিটি বল খেলব আমার দেশের জন্য: সাকিব ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার ভূমিকম্পের ক্ষেত্রে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?

গাজা

ইসরায়েলি হামলায় প্রাণ হারালো আরও ৭১ ফিলিস্তিনি।

Songbad somachar
  • আপডেট সময় : ০৬:০০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় ইসরায়েলের ভয়াবহতম আগ্রাসন চলমান রেখেছে। নির্বিচার হামলায় একদিনে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ২৫১ জন। শুক্রবার (২২ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সি।

গাজা সিটিতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সেখানে ৩৭ জনের মৃত্যু হয়েছে। শেখ রেদওয়ানে আশ্রয়শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলকে লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী, যার ফলে ১২ জন প্রাণ হারিয়েছেন। হামলা হয়েছে তুফাহ এলাকায়ও। দক্ষিণে খান ইউনিসের একটি তাবুতে বোমাবর্ষণে ৫ জন নিহত হয়েছেন, এদের মধ্যে ৪ জন শিশু।

আরো পড়ুনঃ পালটা হামলায় গাজা ও গোলানে বহু ইসরাইলি সেনা হতাহত।

মধ্য গাজার মাঘাজি ক্যাম্পে এবং উত্তর গাজার জাবালিয়া আলা বালাদেও আইডিএফ ব্যাপক বোমাবর্ষণ করেছে। ত্রাণ সংগ্রহকারীদের ওপর গুলিতে আরও ৭ জন নিহত হয়েছেন।

এদিকে, হামাস যদি যুদ্ধবিরতির শর্তে রাজি না হয়, তবে গাজা সিটি পুরোপুরি ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজা

ইসরায়েলি হামলায় প্রাণ হারালো আরও ৭১ ফিলিস্তিনি।

আপডেট সময় : ০৬:০০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫