ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবিতে কারাকাসের রাস্তায় হাজারো মানুষ মেসির হাতের সেই বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায় প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান গোল্ডেন গ্লোব: রাতে বেভারলি হিলসে বসছে তারার মেলা সালাহ ম্যাজিকে আইভরি কোস্টকে বিদায় করে সেমিতে মিশর বারিশাল গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

নড়াইলে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

Songbad somachar
  • আপডেট সময় : ১১:১৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর মুন্নী খানম (২০) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে নড়াগাতী থানার দক্ষিণ নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মুন্নী খানম দক্ষিণ নলামারা গ্রামের সৌদিপ্রবাসী শিমুল মিনার মেয়ে এবং খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের হৃদয় ইসলামের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসেন মুন্নী। সেদিন সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে পরিবারের পক্ষ থেকে সোমবার নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

মঙ্গলবার সকালে বিদ্যালয়ের পাশে কচুরিপানায় ভর্তি পুকুর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে কচুরিপানার মধ্যে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:১৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫