ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পলাশের উৎসবমুখর প্রতিক্রিয়া ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুক্রবার থেকে বন্ধ হতে যাচ্ছে মেট্রোরেলের যাত্রী সেবা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রতিটি বল খেলব আমার দেশের জন্য: সাকিব ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার ভূমিকম্পের ক্ষেত্রে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ৪১ রোহিঙ্গা।

Songbad somachar
  • আপডেট সময় : ০৮:০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​বাংলাদেশের দিকে অনুপ্রবেশের জন্য নাফ নদীর পূর্ব তীরের ফেরানফ্রু গ্রামে অপেক্ষা করছে ৪১ জন রোহিঙ্গা। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, বুধবার রাতেই তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে পারে।

​মিয়ানমারের বুথিডং থেকে দুইটি দলে ভাগ হয়ে মোট ৪১ জন রোহিঙ্গা ফেরানফ্রু গ্রামে পৌঁছেছে। বর্তমানে তারা ওই গ্রামের চারটি আলাদা বাড়িতে অবস্থান করছে। গতকালও একই জায়গায় প্রায় দুই শতাধিক রোহিঙ্গা জড়ো হয়েছিল বলে জানা গেছে।

​অনুপ্রবেশের জন্য সম্ভাব্য দুটি পথ চিহ্নিত করা হয়েছে। প্রথম পথটি হলো ফেরানফ্রু গ্রাম থেকে রোয়াইঙ্গাধং হয়ে জালিয়ার দ্বীপের উত্তরে বিপি–৮ হ্নীলা রোয়াইঙ্গা খালি পয়েন্ট দিয়ে প্রবেশ। এই পথে আরাকান আর্মি-সমর্থিত স্থানীয় রোহিঙ্গা দালাল এবং বাংলাদেশের দালালরা তাদের সহায়তা করছে।

​দ্বিতীয় পথটি হলো ফেরানফ্রু হয়ে জালিয়ার দ্বীপের দক্ষিণ দিকে বিপি–০৩ শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে প্রবেশ।

​সূত্রমতে, রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশে আরাকান আর্মি কোনো বাধা দিচ্ছে না। বরং যারা যেতে চায়, তাদের কাছ থেকে মাথাপিছু ২০ হাজার কিয়াত (মিয়ানমারের মুদ্রা) নিচ্ছে। সাধারণত, রাত ৮টা থেকে ৯টার মধ্যে নৌকাযোগে তারা মিয়ানমার থেকে নাফ নদীর কাছাকাছি এসে নোঙর করে। এরপর ভোরের দিকে পরিস্থিতি নিরাপদ মনে করলে তারা বাংলাদেশে প্রবেশ করে। তখন স্থানীয় বাঙালি দালালরা তাদের নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ৪১ রোহিঙ্গা।

আপডেট সময় : ০৮:০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫