ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পলাশের উৎসবমুখর প্রতিক্রিয়া ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুক্রবার থেকে বন্ধ হতে যাচ্ছে মেট্রোরেলের যাত্রী সেবা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রতিটি বল খেলব আমার দেশের জন্য: সাকিব ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার ভূমিকম্পের ক্ষেত্রে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে নেতাকর্মীদের ভিড়

Songbad somachar
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার খোঁজ নিতে শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাইরে জড়ো হচ্ছেন।

​ডাকসুর সাবেক এই ভিপির ওপর হামলার প্রতিবাদে আজ বেলা ১২টায় সারাদেশে এবং দুপুর ৩টায় রাজধানীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

​গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, নূর বর্তমানে আশঙ্কামুক্ত হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। সকালে তার সিটি স্ক্যান করা হয়েছে।

​হানিফ আরও অভিযোগ করেন যে, গতকালকের হামলাটি ছিল পরিকল্পিত, যেখানে সেনাবাহিনী, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত ছিল।

​ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, নুরের মাথায় আঘাত লেগেছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে। তার চিকিৎসার জন্য শুক্রবার রাতেই একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং আজ সেই বোর্ড তার চিকিৎসা নিয়ে আলোচনায় বসবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে নেতাকর্মীদের ভিড়

আপডেট সময় : ০৫:৫৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫