ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পলাশের উৎসবমুখর প্রতিক্রিয়া ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুক্রবার থেকে বন্ধ হতে যাচ্ছে মেট্রোরেলের যাত্রী সেবা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রতিটি বল খেলব আমার দেশের জন্য: সাকিব ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার ভূমিকম্পের ক্ষেত্রে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?

ফেনীতে শিশুকে হত্যা ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার”

Songbad somachar
  • আপডেট সময় : ০৯:১৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীতে ইটভাটার পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে ছয় বছরের এক মেয়েশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে ফেনী সদর উপজেলার একটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ওই যুবকের নাম মো. রাসেল (১৮)। তাঁর বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামে। কাজের সুবাদে তিনি ফেনীতে থাকেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যায় মাইকিং করেন স্বজনেরা। একপর্যায়ে দিবাগত রাত একটার দিকে ইটভাটার পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পাশে শিশুটির জামা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেপটিক ট্যাংকের পানিতে শিশুটির মরদেহ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা রাসেল নামের ওই তরুণকে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয় এক বাসিন্দার ভাষ্য, ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে।

খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান প্রথম আলোকে বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তরুণ এটি স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে শিশুকে হত্যা ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার”

আপডেট সময় : ০৯:১৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫