ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবিতে কারাকাসের রাস্তায় হাজারো মানুষ মেসির হাতের সেই বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায় প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান গোল্ডেন গ্লোব: রাতে বেভারলি হিলসে বসছে তারার মেলা সালাহ ম্যাজিকে আইভরি কোস্টকে বিদায় করে সেমিতে মিশর বারিশাল গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

‘বাংলাদেশি শিল্পীদের কাজ চেটেপুটে খাই’, কেন বললেন কলকাতার অভিনেত্রী

news desk
  • আপডেট সময় : ০৪:৩০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মনেই জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি বাংলাদেশের নাটক ও সিনেমার নিয়মিত খোঁজখবর রাখেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন সোহিনী।

সাক্ষাৎকারে সোহিনী সরকার বিশেষভাবে উল্লেখ করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী জুটির কথা। তিনি বলেন, ‘মেহজাবীন আর নিশো দুজনের যে ডুয়োটা, সেটা আমার অপূর্ব লাগে। বিশেষ করে নিশোর কাজ আমার খুবই প্রিয়।’

বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোহিনী বলেন, ‘যখনই বাংলাদেশের অভিনেতাদের নিয়ে কথা হয়, তখনই হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরীর নাম চলে আসে। এছাড়া জয়া আহসান বা অপি করিমও আমার খুব পছন্দের।’

তার কথায়, ‘আমরা যারা এপার বাংলা-ওপার বাংলার কাজ দেখি, তাদের কাছে বাংলাদেশের অনেক শিল্পীর কাজই দারুণ। সত্যি বলতে, বহু মানুষের কাজ আমরা একেবারে চেটেপুটে খাই যাকে বলে।’

সুপারস্টার শাকিব খান সম্পর্কে সোহিনী বলেন, ‘শাকিব খানের কথা তো আলাদা করে বলার কিছু নেই, তিনি তো বিশাল স্টার।’

সূত্রঃ NEWS24

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘বাংলাদেশি শিল্পীদের কাজ চেটেপুটে খাই’, কেন বললেন কলকাতার অভিনেত্রী

আপডেট সময় : ০৪:৩০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫