ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পলাশের উৎসবমুখর প্রতিক্রিয়া ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুক্রবার থেকে বন্ধ হতে যাচ্ছে মেট্রোরেলের যাত্রী সেবা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রতিটি বল খেলব আমার দেশের জন্য: সাকিব ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার ভূমিকম্পের ক্ষেত্রে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?

অবরোধ

বিজয়নগরে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ।

Songbad somachar
  • আপডেট সময় : ১০:৩৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী

বুধবার(২০ আগস্ট)সকাল সাড়ে ১০টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা ডাকবাংলো মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এই অবরোধ শুরু হয়।

 সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির আয়োজন করা হয়।

বেলা ১টা পর্যন্ত এই অবরোধ চলতে থাকে, ফলে উভয় দিকের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়,সম্প্রতি ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন একটি খসড়া সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রস্তাব প্রকাশ করে।প্রস্তাব অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওতাধীন বিজয়নগরের তিনটি ইউনিয়ন চান্দুরা, হরষপুর এবং বুধন্তি—সরাইল-২ আসনে যুক্ত করার প্রস্তাব করা হয়।

 এই প্রস্তাবের বিরুদ্ধে এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং এর প্রতিবাদে তারা এ আন্দোলনে নেমে আসে বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন।

হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক ও সর্বজনীন ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা আফজাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ডা.রফিকুল ইসলাম,চান্দুরা ইউপি জামাতের সেক্রেটারি শিহাব উদ্দিন এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এইচ এম গোলাম জহির প্রমুখ।

এলাকাবাসীর দাবি,এই তিনটি ইউনিয়ন ঐতিহাসিকভাবে বিজয়নগরের অংশ এবং প্রশাসনিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে এদের স্থানান্তর অযৌক্তিক ও জনবিরোধী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবরোধ

বিজয়নগরে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ।

আপডেট সময় : ১০:৩৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫