ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে পৃথক তিন স্থানে তিন লাশ উদ্ধার; এলাকায় উৎকণ্ঠা জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ, অস্বীকার অভিযুক্ত মঞ্জুরুলের, বিসিবি কী বলছে? দেশে আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল ইউরোপ তালাকের পর ফের বিয়ে, যে ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার টালমাটাল যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগ, মোট ৯০ বিচারক বরখাস্ত দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন আইপিএলের নিলামের তালিকায় সাকিব-মোস্তাফিজ চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেয়ার অনুরোধ: ডা. জাহিদ

বিশ্বকাপ প্রস্তুতিতে এশিয়া সফরে ব্রাজিল, মুখোমুখি কোরিয়া-জাপান

Songbad somachar
  • আপডেট সময় : ০৬:১৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিতে অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। সফরে দুই ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর জাপানের মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।

মূলত বিশ্বকাপ বাছাইপর্বের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে সিবিএফ। কোচ আনচেলত্তি মনে করেন, এসব ম্যাচ তার জন্য খেলোয়াড়দের আরও ভালোভাবে যাচাই করার সুযোগ তৈরি করবে।

৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ব্রাজিলের দায়িত্ব নেন। ইতোমধ্যেই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তার দল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপ প্রস্তুতিতে এশিয়া সফরে ব্রাজিল, মুখোমুখি কোরিয়া-জাপান

আপডেট সময় : ০৬:১৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫