ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পলাশের উৎসবমুখর প্রতিক্রিয়া ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুক্রবার থেকে বন্ধ হতে যাচ্ছে মেট্রোরেলের যাত্রী সেবা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রতিটি বল খেলব আমার দেশের জন্য: সাকিব ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার ভূমিকম্পের ক্ষেত্রে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?

ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন।

বিশ্বের সবচেয়ে দয়ালু’ মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন।

Songbad somachar
  • আপডেট সময় : ০৯:১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ও জনপ্রিয় সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। ৮৮ বছর বয়স হয়েছিল তার। আদালতে তার দয়া ও সহানুভূতির জন্যই তিনি পরিচিত ছিলেন ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে।

প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন ফ্রাঙ্ক। মৃত্যুর একদিন আগেও নিজের শারীরিক পরিস্থিতি জানিয়ে সবাইকে প্রার্থনার অনুরোধ করেছিলেন তিনি। বিচারক ফ্রাঙ্কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্রে।

১৯৮৫ সালে রোড আইল্যান্ডে বিচারক হিসেবে নিয়োগ পান ফ্রাঙ্ক ক্যাপ্রিও। তবে আদালত কক্ষের ভেতরে-বাইরে নিজের মানবিক আচরণ দিয়ে লাখো মানুষের মন জয় করেছেন। এমনকি বিশ্বের সবচেয়ে ভালো বিচারক আখ্যাও দেয়া হয় তাকে।

২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ‘কট ইন প্রভিন্স’ নামে টেলিভিশন শো’তে অংশ নেন ফ্রাঙ্ক। যা তুমুল খ্যাতি এনে দেয় তাকে। এমি অ্যাওয়ার্ডসের জন্যও মনোনীত হয় অনুষ্ঠানটি।

১৯৩৬ সালের ২৩ নভেম্বর জন্ম নেয়া ক্যাপ্রিও বড় হয়েছেন প্রভিডেন্স, রোড আইল্যান্ডে। প্রায় ৫০ বছর পর সেখানেই পৌর আদালতের বিচারক হন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন।

বিশ্বের সবচেয়ে দয়ালু’ মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন।

আপডেট সময় : ০৯:১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫