ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে পৃথক তিন স্থানে তিন লাশ উদ্ধার; এলাকায় উৎকণ্ঠা জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ, অস্বীকার অভিযুক্ত মঞ্জুরুলের, বিসিবি কী বলছে? দেশে আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল ইউরোপ তালাকের পর ফের বিয়ে, যে ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার টালমাটাল যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগ, মোট ৯০ বিচারক বরখাস্ত দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন আইপিএলের নিলামের তালিকায় সাকিব-মোস্তাফিজ চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেয়ার অনুরোধ: ডা. জাহিদ

বিশ্ব পর্যটন দিবস

বিশ্ব পর্যটন দিবস আজ: ‘পর্যটন শান্তির সোপান’ প্রতিপাদ্যে বাংলাদেশে নানা আয়োজন

Songbad somachar
  • আপডেট সময় : ১১:২৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য “পর্যটন শান্তির সোপান”, যা জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) কর্তৃক নির্ধারিত।

পর্যটনকে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শান্তি ও সৌহার্দ্য গঠনের একটি কার্যকর অনুঘটক হিসেবে দেখা হচ্ছে। পর্যটনের মাধ্যমে দেশ, সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব, সমঝোতা ও বন্ধুত্ব তৈরি হয়। যুদ্ধের অনুপস্থিতিই কেবল শান্তি নয়—বরং সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও পরিবেশগত সহিংসতার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে পর্যটনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৯৮০ সাল থেকে বিশ্বব্যাপী পর্যটনের প্রসার ও সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা এ দিবসটি উদযাপন করে আসছে। সকল সদস্য দেশেই যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

বাংলাদেশে দিবসটি উদযাপন করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এর অধীন দপ্তর-সংস্থা, ট্যুরিস্ট পুলিশ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষে হোটেল-মোটেল-রেস্তোরাঁয় বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজন করেছে লাইভ কুকিং শো, আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের জন্য টিকিটে বিশেষ ছাড় দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ব পর্যটন দিবস

বিশ্ব পর্যটন দিবস আজ: ‘পর্যটন শান্তির সোপান’ প্রতিপাদ্যে বাংলাদেশে নানা আয়োজন

আপডেট সময় : ১১:২৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫