ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পলাশের উৎসবমুখর প্রতিক্রিয়া ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুক্রবার থেকে বন্ধ হতে যাচ্ছে মেট্রোরেলের যাত্রী সেবা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রতিটি বল খেলব আমার দেশের জন্য: সাকিব ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার ভূমিকম্পের ক্ষেত্রে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?

ভোলার সাগর মোহনায় ট্রলারডুবি, এক জেলে এখনও নিখোঁজ

Songbad somachar
  • আপডেট সময় : ০৫:৫৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার সাগর মোহনার ভাসান চর এলাকায় মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে আটজন জেলের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা হলেও মিজানুর রহমান নামে একজন জেলে নিখোঁজ রয়েছেন।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টার দিকে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ মিজানুর রহমান ভোলার চরফ্যাশন উপজেলার হাজিরগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ট্রলারের মালিক ও অন্যান্য মাঝি-মাল্লারাও একই উপজেলার বাসিন্দা।

চরফ্যাশন শামরাজ মাছ ঘাটের আড়ত মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন জানান, গত শুক্রবার খোরশেদ মাঝির মালিকানাধীন ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। সোমবার রাতে নোয়াখালীর হাতিয়ার ভাসান চর থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে সাগর মোহনায় এটি দুর্ঘটনার শিকার হয়।

ট্রলারডুবির পর আশেপাশে থাকা অন্যান্য জেলের সহায়তায় সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে ট্রলারটি এবং তাতে থাকা জালসহ অন্যান্য মালামাল স্রোতে ভেসে গেছে। নিখোঁজ জেলে মিজানুরকে উদ্ধারে সরকারের সহায়তা কামনা করেছেন মো. আলাউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলার সাগর মোহনায় ট্রলারডুবি, এক জেলে এখনও নিখোঁজ

আপডেট সময় : ০৫:৫৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫