ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পলাশের উৎসবমুখর প্রতিক্রিয়া ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুক্রবার থেকে বন্ধ হতে যাচ্ছে মেট্রোরেলের যাত্রী সেবা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রতিটি বল খেলব আমার দেশের জন্য: সাকিব ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার ভূমিকম্পের ক্ষেত্রে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?

রাকসুর ইতিহাসে প্রথমবার ভিপি পদে নারী প্রার্থী।

Songbad somachar
  • আপডেট সময় : ০৭:৫০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এক নারী শিক্ষার্থী। তাঁর নাম তাসিন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

রাকসুর ৬৩ বছরের ইতিহাসে এ পর্যন্ত ১৪ বার নির্বাচন হয়েছে। বিজয়ীদের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ভিপি ও সাধারণ সম্পাদক (জিএস) পদে কোনো নারী কখনো নির্বাচিত হননি।

কোনো নারী প্রার্থী এর আগে ভিপি পদে দাঁড়িয়েছেন কি না, তা জানতে যোগাযোগ করা হয় ১৯৮৮–৮৯ মেয়াদের ভিপি রাগীব আহসানের সঙ্গে। তিনি বলেন, তাঁর জানামতে এখনো পর্যন্ত কোনো নারী ভিপি পদে প্রার্থী হননি।

১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাকসুর যাত্রা শুরু হয় ১৯৬২ সালে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। ওই নির্বাচনে ভিপি নির্বাচিত হন রুহুল কবির রিজভী আহমেদ (বর্তমানে বিএনপি নেতা)। জিএস হয়েছিলেন রুহুল কুদ্দুস (তৎকালীন জাসদ ছাত্রলীগ নেতা)।

আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসুর ভোট। মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে ২৪ আগস্ট থেকে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, রাকসু ও সিনেট নির্বাচনের জন্য ইতিমধ্যে প্রায় ২০০ মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। তবে শুধুমাত্র রাকসুর জন্য কতগুলো ফরম বিতরণ হয়েছে, তা আলাদাভাবে জানাতে পারেনি কমিশন।

এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ছাত্রসংগঠন বা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা হয়নি। তবে ব্যক্তিগতভাবে অনেকে প্রার্থিতা ঘোষণা করে প্রচারণা শুরু করেছেন। কিন্তু নারী প্রার্থী হিসেবে তাসিন খানই নজর কাড়ছেন সবার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাকসুর ইতিহাসে প্রথমবার ভিপি পদে নারী প্রার্থী।

আপডেট সময় : ০৭:৫০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫