ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পলাশের উৎসবমুখর প্রতিক্রিয়া ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুক্রবার থেকে বন্ধ হতে যাচ্ছে মেট্রোরেলের যাত্রী সেবা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রতিটি বল খেলব আমার দেশের জন্য: সাকিব ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার ভূমিকম্পের ক্ষেত্রে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?

রিকশা চালালেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা

Songbad somachar
  • আপডেট সময় : ০১:৫৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। গত শুক্রবার (১২ নভেম্বর) একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তিনি পা রাখেন বাংলাদেশের রাজধানীতে। আর ঢাকায় নেমেই এই অভিনেতা যেন পুরোদস্তুর মেতে উঠেছেন শহরের আমেজে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের উষ্ণ অভ্যর্থনা শেষে ফুল দিয়ে তাকে বরণ করে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম থেকেই বেশ হাসিখুশি দেখা গেছে এই তারকাকে।

তবে শুধু অনুষ্ঠানে যোগ দিয়েই ক্ষান্ত হননি আহাদ। নিজের ঢাকা ভ্রমণের একগুচ্ছ ছবি ও ভিডিও তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা ইতোমধ্যেই নজর কেড়েছে তার অগণিত ভক্ত-অনুরাগীর।

আহাদের শেয়ার করা ছবি-ভিডিওতে দেখা যায়, তিনি পার্কের মাঝে একটি রিকশা চালকের আসনে বসে প্যাডেলে পা রেখেছেন! ঢাকাই সংস্কৃতি আর ঐতিহ্যের এই বাহনটি নিজ হাতে চালানোর অভিজ্ঞতা নিতে পেরে আহাদ রাজা মীর বেশ উচ্ছ্বসিত।

শুধু রিকশা চালানোই নয়, ঢাকার ঐতিহ্যবাহী ফুচকাও চেখে দেখেছেন এই অভিনেতা। রিকশা চালানো এবং ফুচকা খাওয়ার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।আহাদ রাজা মীরকে এমন ভিন্ন মেজাজে দেখে ভক্ত-অনুরাগীরাও কমেন্ট বক্সে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

একজন ভক্ত রিকশা চালাতে দেখে মজা করে লিখেছেন, ‘সর্বদা এবং চিরকালের জন্য পছন্দের রিক্সাওয়ালা।’ আরেকজন তার বাংলা উচ্চারণের প্রশংসা করে লিখেছেন, ‘আপনার বাংলা উচ্চারণ খুবই সুন্দর ছিল, আমার স্বীকার করতেই হবে, আমার পছন্দের মানুষটি বহুমুখী প্রতিভার অধিকারী।’  

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রিকশা চালালেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা

আপডেট সময় : ০১:৫৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫