ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে পৃথক তিন স্থানে তিন লাশ উদ্ধার; এলাকায় উৎকণ্ঠা জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ, অস্বীকার অভিযুক্ত মঞ্জুরুলের, বিসিবি কী বলছে? দেশে আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল ইউরোপ তালাকের পর ফের বিয়ে, যে ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার টালমাটাল যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগ, মোট ৯০ বিচারক বরখাস্ত দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন আইপিএলের নিলামের তালিকায় সাকিব-মোস্তাফিজ চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেয়ার অনুরোধ: ডা. জাহিদ

শেরপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Songbad somachar
  • আপডেট সময় : ০৫:৫৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর সদর উপজেলায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার গাজিরখামার চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মারা যাওয়া দুই শিশু হলো—চকপাড়া গ্রামের মাসেক আলীর মেয়ে ফাহিমা আক্তার (৯) ও একই গ্রামের জয়নুদ্দিনের মেয়ে জেমি (৮)।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিকেলের দিকে বিলের মাঝখান থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, শাপলা তুলতে গিয়ে অসাবধানতাবশত গভীর পানিতে পড়ে যায় শিশুরা। পানির স্রোত ও গভীরতার কারণে আর উঠে আসতে পারেনি তারা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপ্রত্যাশিত এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু দুটির পরিবার ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫