ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে পৃথক তিন স্থানে তিন লাশ উদ্ধার; এলাকায় উৎকণ্ঠা জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ, অস্বীকার অভিযুক্ত মঞ্জুরুলের, বিসিবি কী বলছে? দেশে আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল ইউরোপ তালাকের পর ফের বিয়ে, যে ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার টালমাটাল যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগ, মোট ৯০ বিচারক বরখাস্ত দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন আইপিএলের নিলামের তালিকায় সাকিব-মোস্তাফিজ চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেয়ার অনুরোধ: ডা. জাহিদ

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ করিম-শরীফ বাহিনীর সহযোগী আটক, কোস্ট গার্ডের অভিযান সফল

Songbad somachar
  • আপডেট সময় : ০৭:৪২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে আলমগীর হোসেন সাগর (৪৫) নামে এই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম-শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে বনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৬টায় কোস্ট গার্ডের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ১টি একনালা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি এবং ৬ রাউন্ড ফাঁকা গুলিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়। অভিযান সফল হওয়ায় স্থানীয় এলাকাবাসী এবং বন সংরক্ষকদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ করিম-শরীফ বাহিনীর সহযোগী আটক, কোস্ট গার্ডের অভিযান সফল

আপডেট সময় : ০৭:৪২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫