ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পলাশের উৎসবমুখর প্রতিক্রিয়া ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুক্রবার থেকে বন্ধ হতে যাচ্ছে মেট্রোরেলের যাত্রী সেবা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রতিটি বল খেলব আমার দেশের জন্য: সাকিব ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার ভূমিকম্পের ক্ষেত্রে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?

১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই করবে আমেরিকা

news desk
  • আপডেট সময় : ১২:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রক্রিয়া ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা (USCIS) পরিচালনা করবে।

সংস্থার প্রধান জোসেফ এডলো জানিয়েছেন, ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, যেসব দেশ নিয়ে উদ্বেগ রয়েছে, সেসব দেশ থেকে আসা প্রতিটি বিদেশির গ্রিন কার্ড পূর্ণাঙ্গ ও কঠোরভাবে পুনঃপর্যালোচনা করতে হবে।

পক্ষ থেকে জানতে চাওয়া হলে এডলো বলেন, এই তালিকা মূলত হোয়াইট হাউসের জুন মাসের ঘোষণার সঙ্গে সম্পর্কিত। ৪ জুনের ঘোষণার শিরোনাম ছিল রেসট্রিক্টিং দ্য এন্ট্রি অফ ফরেন ন্যাশনালস্ টু প্রটেক্ট দ্য ইউনাইটেড স্টেটস্ ফ্রম ফরেন টেররিস্টস্ অ্যান্ড আদার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক সেফটি থ্রেটস্। যা যুক্তরাষ্ট্রকে বিদেশি সন্ত্রাসী এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার হুমকি থেকে সুরক্ষিত রাখার জন্য বিদেশি নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপের প্রেক্ষাপট নির্দেশ করে।

১২টি দেশের নাগরিকদের প্রবেশে ওপর বিধিনিষেধ পুরোপুরি আরোপের কথা বলা হয়েছিল। দেশগুলো হলো – আফগানিস্তান, বার্মা বা মিয়ানমার, শাড, রিপাবলিক অফ দ্য কঙ্গো, ইকোয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।

এডলো জানান, এই দেশগুলো থেকে আসা প্রতিটি বিদেশির গ্রিন কার্ড কঠোরভাবে যাচাই করা হবে এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই করবে আমেরিকা

আপডেট সময় : ১২:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫