আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়া উচিত হয়নি: শশী থারুর
- আপডেট সময় : ০২:২৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বঞ্চিত করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন কংগ্রেস এমপি শশী থারুর। রাজনীতির এই অনুপ্রবেশের ফলে বাংলাদেশের পক্ষ থেকে এসেছে প্রতিক্রিয়া— এমনটাই দাবি তার। শেষ মূহুর্তে পাকিস্তানের এই সংহতিকে ওয়েক আপ কল বলছেন শশী।
তিনি বলেন, আমি মনে করি না যে মোস্তাফিজুরকে কলকাতায় খেলার চুক্তি থেকে বঞ্চিত করা উচিত ছিল; এটি দুর্ভাগ্যজনক একটি বিষয়। রাজনীতির এই অনুপ্রবেশে বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা পরিস্থিতিরই প্রতিফলন।
তিনি আরও বলেন, পাকিস্তান এখন তাদের সাথে সংহতি প্রকাশের চেষ্টা করছে। আমি সততার সাথে মনে করি, সংশ্লিষ্ট সকলের জন্য এটি এখন একটি ওয়েকআপ কল।
উল্লেখ্য, নিলামে বড় অঙ্কের বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে সুযোগ পান মোস্তাফিজুর। তবে সাম্প্রতিক কিছু ঘটনা ও দু’দেশের রাজনৈতিক আবহের জেরে শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েন তিনি।
সূত্রঃ Jamuna.tv

















