ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

news desk
  • আপডেট সময় : ০৩:৩৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে বিমান বিধ্বংসী গোলাবর্ষণ শুরু হয়। ধারণা করা হচ্ছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে প্রতিহত করার চেষ্টা করছিল।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন বা ইরাকি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, শনিবার রাতে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় এই হামলা চালানো হয়।

এর আগে, হিজবুল্লাহ জানিয়েছিল যে তারা একই শহর লক্ষ্য করে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বেশ কিছু ড্রোন হামলা করেছে।

সূত্র: ইরাকি নিউজ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আপডেট সময় : ০৩:৩৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬