ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদেশে ভোট উৎসব, কেন্দ্রে-কেন্দ্রে যাচ্ছে ব্যালট এনসিপি নেতারা কে কোথায় ভোট দেবেন ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু বহুল আলোচিত সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ পেল, হীরালাল সেন পদক বার্সেলোনার সভাপতি লাপোর্তার পদত্যাগ ভোটের দিন সহিংসতা হলে, ওই দিন বুঝবেন প্রশাসনের কী প্রস্তুতি আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে মাওলানা এহসানুল হক শেষ হলো নির্বাচনী প্রচারণা তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রকে ‘দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড’ বন্ধ করতে বললো চীন

এনসিপি নেতারা কে কোথায় ভোট দেবেন

news desk
  • আপডেট সময় : ০৫:২৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণার সময়।

নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন তা জানিয়েছে দলটি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলের মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে বাড্ডার একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন। সদস্যসচিব আখতার হোসেন ভোট দেবেন রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়েরহাট কেন্দ্রে।

দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুলে এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে সকাল ৯টায় ভোট দিতে যাবেন।

এছাড়া, আব্দুল হান্নান মাসউদ হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে সকাল ৮টায় এবং ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় মারকাজুল উলুম মাদ্রাসায় ভোট দেবেন।

news24bd.tv

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনসিপি নেতারা কে কোথায় ভোট দেবেন

আপডেট সময় : ০৫:২৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬