সংবাদ শিরোনাম ::
কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্যসহায়তা ডব্লিউএফপির
news desk
- আপডেট সময় : ০৮:৫৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
ডব্লিউএফপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার জানানো হয়, ২৫ নভেম্বরের এই অগ্নিকাণ্ডের পর পার্শ্ববর্তী বিটিসিএল গার্লস হাইস্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মাঝে হাই এনার্জি বিস্কুট (এইচইবি) বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সহযোগিতায় ডব্লিউএফপি ১ হাজার ৯০০ পরিবারের মাঝে এই বিস্কুট বিতরণ করে।

























