ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

news desk
  • আপডেট সময় : ০৩:০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) এই ভোটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে রয়েছে। 

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার ভোট প্রদানকে কেন্দ্র করে গুলশান এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রঃ News24bd.tv

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৩:০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬