ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে জয়ের পর শিবিরের দোয়া ও শবেবেদারি কর্মসূচি, শোভাযাত্রা নয়

Songbad somachar
  • আপডেট সময় : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জয়ের পর দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ বুধবার শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, কর্মসূচির মধ্যে রয়েছে শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও শবেবেদারি (নৈশ ইবাদত)। এ ছাড়া শিবিরের পক্ষ থেকে শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও নেওয়া হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কর্মসূচি বাস্তবায়নে শিবিরের সব মহানগর, শহর, বিশ্ববিদ্যালয় ও জেলা শাখাকে আহ্বান জানানো হয়েছে।

তবে একই সঙ্গে আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‌্যালি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাকসু নির্বাচনে জয়ের পর শিবিরের দোয়া ও শবেবেদারি কর্মসূচি, শোভাযাত্রা নয়

আপডেট সময় : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫