ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তারেক রহমান আজ জাতির নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন: তথ্যমন্ত্রী

news desk
  • আপডেট সময় : ০৩:৫০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তারেক রহমান আজ জাতির নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং জনগণের ভোট ও ম্যান্ডেটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেশের নেতৃত্বে এসেছেন।

শনিবার (৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’।

মন্ত্রী বলেন, ২৫ ডিসেম্বর দেশে ফেরার ৫৭ দিনের মাথায় জনগণের ভোটে ও জাতীয় ম্যান্ডেটের ভিত্তিতে তারেক রহমান জাতির নেতৃত্বে এসেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবিত থাকলে সন্তানের এই অর্জনে সবচেয়ে বেশি আনন্দিত হতেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার ভিত্তি গড়ে উঠেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায়। তিনি বলেন, জিয়াউর রহমান স্বল্প সময়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে দেশকে এগিয়ে নিয়েছিলেন।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি রাজনীতিতে আসার ইচ্ছা নিয়ে সামনে আসেননি; পারিবারিক দায়িত্ব পালন করছিলেন। কিন্তু রাজনৈতিক শূন্যতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনে তাকে রাজনীতিতে আসতে হয় এবং ভোটাধিকার ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইফ মাহমুদ জুয়েল। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও অতিথিরা।

সূত্রঃ News24bd.tv

তারেক রহমান আজ জাতির নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন: তথ্যমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারেক রহমান আজ জাতির নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬