ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারী দলের বিশেষ ক্যাম্প আজ শুরু

news desk
  • আপডেট সময় : ১১:৩৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপিএলের আগে নেই নারীদের কোনো ক্রিকেটীয় ব্যস্ততা। বিশ্বকাপের আগে সবশেষ সিরিজ খেলবে আগামী এপ্রিলে। লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকবে নারীরা। তাতে নারী ক্রিকেটারদের যেন প্রস্তুতির ঘাটতি তৈরি না হয়-সে কারণে আজ থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে নারী দলের ক্যাম্প। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্যাম্পে পাওয়া নারী ক্রিকেটাররা রিপোর্ট করবেন। আগামীকাল থেকে শুরু হবে ব্যাট-বলের প্রস্তুতি।

নারী দলের এই প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতির জন্য এই ক্যাম্প আয়োজন করা হচ্ছে।’ আগামী ১৫ মার্চ পর্যন্ত হবে নারী দলের এই ক্যাম্প। ক্যাম্প থেকে সরাসরি ঈদের ছুটিতে যাবেন নারী ক্রিকেটাররা।

এর মধ্যে বিপিএলের সবকিছু চূড়ান্ত হলে ঈদের ছুটি কাটিয়ে বিপিএল খেলতে নামবেন নারী ক্রিকেটাররা। তা না হলে আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজের জন্য অপেক্ষা করতে হবে মেয়েদের। আগামী ১৭ এপ্রিল থেকে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তারদের।

সূত্রঃ news24bd.tv

নারী দলের বিশেষ ক্যাম্প আজ শুরু

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারী দলের বিশেষ ক্যাম্প আজ শুরু

আপডেট সময় : ১১:৩৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬