ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী বৈঠক: সই হতে পারে ৬ চুক্তি।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি স্বাক্ষরের আভাস

Songbad somachar
  • আপডেট সময় : ০৬:১৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী বৈঠক: সই হতে পারে ৬ চুক্তি

সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক চলছে। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, কৃষি, জনগণের চলাচল সুগম করাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়েরও সম্ভাবনা রয়েছে।

এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পাকিস্তানের পক্ষে উপস্থিত আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

এর আগে শনিবার দুপুরে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। ঢাকায় পৌঁছার পর তিনি বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন।

আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করারও কথা রয়েছে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী বৈঠক: সই হতে পারে ৬ চুক্তি।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি স্বাক্ষরের আভাস

আপডেট সময় : ০৬:১৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫