‘পরিবারতন্ত্র নয়, জনগণের সরকার চাই’—ডা. শফিকুর রহমান
- আপডেট সময় : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১ বার পড়া হয়েছে
সাকিব চৌধুরী মিরসরাই : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশাল জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।
সোমবার ( ২ ফেব্রুয়ারী ) সীতাকুণ্ড সরকারি হাই স্কুল মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কোনো দলীয় রাজত্ব বা পরিবারতন্ত্র চাই না, আমরা ১৮ কোটি মানুষের সরকার চাই।”
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।
সভায় ডা. শফিকুর রহমান চট্টগ্রাম উত্তর জেলার অন্তর্গত আসনগুলোর মনোনীত প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ইব্রাহিম হোসেন রনিসহ ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীরা এবং উত্তর জেলা জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।



















