ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পিলখানায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু।

পিলখানায় শুরু হয়েছে বিজিবি-বিএসএফ ৫৬তম মহাপরিচালক সীমান্ত সম্মেলন

Songbad somachar
  • আপডেট সময় : ০৭:০০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

গতকাল সোমবার (২৫ আগস্ট) বিএসএফের ৯ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। দলটির নেতৃত্ব দেন বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরি। বিমানে অবতরণের পর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতীয় প্রতিনিধিদলকে স্বাগত জানান।

সীমান্ত সম্মেলনে অংশ নেবে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। আলোচনার প্রধান বিষয়গুলোতে সীমান্ত হত্যা, পুশইন ও অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধের পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন, অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, নদীর তীর সংরক্ষণ ও পানি বণ্টন, এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা অন্তর্ভুক্ত।

এছাড়া, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণার কারণে সীমান্তে সৃষ্টি হওয়া উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেওয়া হবে। দ্বিপাক্ষিক সীমান্ত স্বার্থ সম্পর্কিত অন্যান্য বিষয়ও আলোচনা করা হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত সম্মেলনের ধারাবাহিকতায় এবার ঢাকায় এ চার দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটি ২৮ আগস্ট পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিলখানায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু।

পিলখানায় শুরু হয়েছে বিজিবি-বিএসএফ ৫৬তম মহাপরিচালক সীমান্ত সম্মেলন

আপডেট সময় : ০৭:০০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫