সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
news desk
- আপডেট সময় : ০৪:৫৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১ বার পড়া হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, সচিবালয়ে নিজের দপ্তরে দ্বিতীয় দিন অফিস করতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অফিসে পৌঁছানোর পর তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। এর আগে সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সূত্রঃ news24bd.tv
























