ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল এর গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত

news desk
  • আপডেট সময় : ০৩:১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের গৌরনদীতে ফুটবল প্রতীকের সমর্থকদের  হামলায় মো. মনির হোসেন ফকির (৩৮) ও আবু বক্কর সরদার (৩০) নামে  ধানের শীষ প্রতীকের সমর্থক দুই যুবক আহত হ‌ওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় উভয়কেই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমবক্সে ভর্তি করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আহত ধানের শীষ প্রতীকের সমর্থক মনির হোসেন ফকির মাহিলারা গ্রামের আদেল উদ্দিন ফকিরের ছেলে। অপর আহত যুবক উপজেলার খাঞ্জাপুর  গ্রামের আমির হোসেন সরদারের ছেলে আবু বক্কর সরদার । আহত মনির হোসেন জানান,বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের সময় মাহিলাড়া গ্রামের সাত্তার খানের ছেলে বেল্লাল খান (৩৫) ও  বেজহার গ্রামের সিদ্দিক খানের ছেলে ছোট (২৫) মাহিলাড়া ইউনিয়নের হিমু কারিগরের বাড়ির সামনে আসতে বলেন।

সেখানে  পৌঁছলে হকিস্টিক ও জিআই পাইপ দিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে  পিটিয়ে আহত করে। অপর আহত আবু বক্কর সরদার জানান, একই দিন বিকেল পাঁচটার দিকে তিনি উপজেলার ইল্লা বাসস্ট্যান্ডে যান। এ সময় তাকে দেখে ক্ষিপ্ত হন পরাজিত ফুটবলের সমর্থক আব্দুর রহিম সর্দার।

এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তানভীর আবুবক্কার এর উপর অতর্কিত হামলা চালায়। এতে আবু বক্কর এর একটি হাত ভেঙে যায়। অভিযোগ অস্বীকার করে, বেলাল খান বলেন, আমি ধানের শীর্ষ মার্কার সমার্থক। পাওনা টাকা চাওয়া নিয়ে আমাদের উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সুবিধা নিতে আমাকে ফুটবলের সমর্থক বলে প্রচার করা হচ্ছে। রহিম সর্দার জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেক হোসেন রাসেল জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেছেন কিনা আমার জানা নেই। জেনে জানাতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশাল এর গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত

আপডেট সময় : ০৩:১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬