ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বারইয়ারহাটে যৌথ বাহিনীর ব্লক রেইড: যানজট ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’

news desk
  • আপডেট সময় : ০৪:৪৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাকিব চৌধুরী ,চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বারইয়ারহাট পৌরসভায় মঙ্গলবার এক বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত এই টাস্কফোর্স মঙ্গলবার বিকেল থেকে বাজারের ট্রাফিক মোড় এলাকায় কঠোর অবস্থান নেয়।

​অভিযানে মূলত তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়— যানজট নিরসন, অবৈধ যানবাহন শনাক্তকরণ এবং জননিরাপত্তা।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং চাঁদাবাজিসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে এই তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানে হেলমেটবিহীন চালক ও বৈধ কাগজপত্রহীন মোটরসাইকেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। সাধারণ পথচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বারইয়ারহাটে যৌথ বাহিনীর ব্লক রেইড: যানজট ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’

আপডেট সময় : ০৪:৪৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬