বার্সেলোনার সভাপতি লাপোর্তার পদত্যাগ
- আপডেট সময় : ০৫:০০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
বার্সেলোনা সভাপতি পদ থেকে হোয়ান লাপোর্তা পদত্যাগ করেছেন। কাতালান ক্লাবটির আসন্ন সভাপতি নির্বাচনে লড়তে তিনি এ সিদ্ধান্ত নিয়েছে । অন্তর্বর্তী সময়কালে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ভাইস-প্রেসিডেন্ট রাফা ইয়ুস্তে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে লাপোর্তার পদত্যাগের খবর জানায় বার্সেলোনা।
আগামী ১৫ মার্চ নির্বাচনে প্রতিপক্ষ ভিক্টর ফন্ট ছাড়াও থাকবেন জাভিয়ের ভিলাজোয়ানা ও মার্ক সিরিয়ার মতো প্রতিদ্বন্দ্বীরা। সভাপতি নির্বাচনে প্রায় এক লাখ বার্সেলোনা সদস্য এবার ভোট দিয়ে সভাপতি বেছে নেবেন।
একাধিক ভেন্যুতে হবে কাতালান ক্লাবটির নির্বাচন। ক্লাব সদর দফতরের পাশাপাশি ভোট কেন্দ্র হবে কাতালান প্রাদেশিক রাজধানী জিরোনা, তাররাগোনা ও ইয়েইদা আর আন্দোরা লা ভেইয়া।
এর আগে, ২০২১ সালের মার্চে, ৫৪ শতাংশ ভোট পেয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। যদিও, লাপোর্তার সর্বশেষ নেতৃত্বের এক অস্থির ও কঠিন সময়কাল পার করেছে বার্সা। লিওনেল মেসির প্যারিস সেন্ট জার্মেইতে চলে যাওয়ার মাধ্যমে এটি শুরু হয়েছিল এবং গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছানোর পর ইউরোপে নিজেদের পুনরুজ্জীবিত করার চেষ্টা ,সবশেষ লা লিগা এবং কোপা দেল রে শিরোপা জয় করে দলটি ।
সূত্রঃ Jamuna.tv

























