ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন গাইবান্ধার জুলাই যোদ্ধা

Songbad somachar
  • আপডেট সময় : ১২:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনারুল ইসলাম (২০) নামে গাইবান্ধার এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর)রাতে সদর উপজেলার খামার বোয়ালী ইউনিয়নের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম ওই ইউনিয়নের শাইদালী মিয়ার ছেলে। তিনি সি ক্যাটাগরিভুক্ত জুলাই যোদ্ধা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে,নিহত আনারুল ইসলামের জানাজা রোববার সকাল ১০টায় রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত হবে।

স্থানীয় সূত্র জানা গেছে, বাড়ির ইলেকট্রিক বোর্ড নষ্ট হয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে তা মেরামতের চেষ্টা করেন আনারুল। এসময় বৈদ্যুতিক তারে শক লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃতের বাবা শাইদালী মিয়া বলেন, আমার ছেলেকে হারিয়ে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটি মূলত একটি দুর্ঘটনা ছিল।

স্থানীয় বাসিন্দা হোসেন মিয়া বলেন, কারেন্টের কাজ করতে গিয়ে সে মারা গেছে। ছেলেটা খুব ভালো ছিল। ঘটনাটি আমাদের জন্য কষ্টকর।

জুলাই যোদ্ধাদের জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনা জনিত কারণে আমাদের একজন সদস্যকে হারাতে হলো। তার আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন গাইবান্ধার জুলাই যোদ্ধা

আপডেট সময় : ১২:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫