ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে

news desk
  • আপডেট সময় : ০৩:৪২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা অব্যাহত থাকায় বিশ্ব বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বাংলাদেশ সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮৯৩ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯১৪ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪ দশমিক ৩৭ ডলারে পৌঁছেছে। সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গত সপ্তাহে ১৮ শতাংশ পতনের পর চলতি সপ্তাহে রূপার দাম ১২ শতাংশের বেশি কমেছে, যা ২০১১ সালের পর নির্দিষ্ট এক সপ্তাহে সর্বোচ্চ দরপতন।

অন্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯৯৯ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে। আর প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৭৩ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে এখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্রঃ News24bd.tv

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে

আপডেট সময় : ০৩:৪২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬