ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হজের ভিসা পাওয়া যাবে কবে থেকে, জানাল সৌদি আরব ভোটকেন্দ্র খুঁজবেন যেভাবে, ঘরে বসেই জেনে নিন আপনার কেন্দ্রের নাম-নম্বর আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা সিকিমে তিন দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গ সাভারে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক বিশ্বকাপে বাংলাদেশ না থাকা দুঃখজনক : পাকিস্তান অধিনায়ক ভোটে সামাজিক মাধ্যমে ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নেপালের বিরুদ্ধেও বাংলাদেশের জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত

ভোটকেন্দ্র খুঁজবেন যেভাবে, ঘরে বসেই জেনে নিন আপনার কেন্দ্রের নাম-নম্বর

news desk
  • আপডেট সময় : ০৩:৫০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘Smart Election Management BD’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে।

এ ছাড়া অ্যাপটি থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নির্বাচনের ফলাফল সম্পর্কেও জানা যাবে।

অ্যাপটি ইন্সটল করার পর ভোটারের জন্মতারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর প্রদান করলে প্রয়োজনীয় সব তথ্য প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ভোটার আইডি নম্বর, ভোট দেওয়ার জন্য নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, পাশাপাশি ভোট দেওয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

সূত্রঃ news24bd.tv

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোটকেন্দ্র খুঁজবেন যেভাবে, ঘরে বসেই জেনে নিন আপনার কেন্দ্রের নাম-নম্বর

আপডেট সময় : ০৩:৫০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬