ঢাকা ০২:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা

news desk
  • আপডেট সময় : ০৩:১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (৮ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, পাশাপাশি ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময় স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রো ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

উল্লেখ্য, সাপ্তাহিক কর্মদিবসে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ভোর সাড়ে ৬টায় ও শেষ ট্রেন রাত ৯টা ১ মিনিটে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। অপরদিকে, মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ও শেষ ট্রেন রাত ৯টা ৪১ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। তবে ভোটের দিন সময় ঠিক রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাবে।

সূত্রঃ Jamuna.tv

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা

আপডেট সময় : ০৩:১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬