ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে এনসিপির ৪ নেতার পদত্যাগ

Songbad somachar
  • আপডেট সময় : ০৬:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর শিবচরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির ৪ সদস্য পদত্যাগ করেছেন। শনিবার বিকেল ৫টার দিকে শিবচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগ করেন।

পদত্যাগকারীরা হলো– শিবচর উপজেলা এনসিপি কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন ও কাজী রফিক।

সংবাদ সম্মেলনে পদত্যাগী ৪ নেতা বলেন, ‘‘আমরা শিবচর উপজেলার কর্মী হিসেবে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। দেশের কল্যাণ এবং একটি নতুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এ সংগঠনে যোগ দিয়েছিলাম। পরবর্তীতে এই কমিটি রাজনৈতিক সংগঠন ‘জাতীয় নাগরিক পার্টি (এমসিপি)’ নামে পরিচিতি লাভ করলে, আমরা স্বয়ংক্রিয়ভাবে উক্ত দলে অন্তর্ভুক্ত হয়ে যাই।’’

তারা আরও বলেন, ‘দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে, শিবচর থানায় দল পরিচালনার দায়িত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যাস্ত করা হয়েছে, যাঁরা আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে সম্পূর্ণ অযোগ্য। এর ফলে দলের প্রকৃত, নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরের ইতিবাচক পরিবর্তন বা টেকসই উন্নয়ন সম্ভব নয়।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারীপুরে এনসিপির ৪ নেতার পদত্যাগ

আপডেট সময় : ০৬:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫