ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তি পেল ‘ধুরন্ধর টু’র টিজার

news desk
  • আপডেট সময় : ০৪:২৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া রণবীর সিং অভিনীত ভারতীয় সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির দিনই বক্স অফিসের ইতিহাসে নিজের নাম লিখেছিল। এক ভারতীয় গুপ্তচরের বিপজ্জনক যাত্রা, পাকিস্তানি মাফিয়াদের অন্ধকার গলিতে ঢুকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র উন্মোচন—সিনেমার এই শ্বাসরুদ্ধকর গল্প দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায়। বিশ্বজুড়ে প্রায় ১৩০০ কোটিরও বেশি আয় করে সিনেমাটি নিজের অবস্থান দৃঢ় করেছে।

এই সাফল্যের আবেশ কাটতেই মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ১২ মিনিটে প্রকাশিত হয় বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর অফিসিয়াল টিজার। প্রথম পর্বের স্মৃতিচিহ্ন বহন করা দৃশ্যপটেই তৈরি এই টিজার নতুন চমকের বদলে ফিরিয়ে আনে পুরোনো উত্তাপ। শেষ মুহূর্তে, রণবীর সিংয়ের উচ্চারিত একটি শক্তিশালী সংলাপ নীরবতায় বজ্রপাতের মতো প্রতিশোধের ইঙ্গিত দেয়।

দ্বিতীয় পর্বে রণবীরের ‘হামজা আলী মাজারি’ চরিত্র আরও দৃঢ় ও পরিণত হয়ে শত্রুর মুখোমুখি দাঁড়ানোর দৃশ্য দর্শক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সিনেমার গল্পে, ভারতের শত্রু মেজর ইকবাল চরিত্রে ফের হাজির হচ্ছেন বলিউডের ‘কুলেস্ট ভিলেন’ অর্জুন রামপাল, যার উপস্থিতি গল্পে যোগ করবে আরও উত্তেজনা।

তবে সিনেমার রোমাঞ্চকর প্রস্তুতির ফাঁকেই ঘটে এক বিতর্ক। চলতি মাসের প্রথম দিন, দক্ষিণ মুম্বাইয়ের এক ঐতিহাসিক দুর্গে পাকিস্তানের পুরোনো গলির অনুকরণ করে শুটিং চলাকালীন অনুমতি ছাড়া ড্রোন ব্যবহার করার অভিযোগে লোকেশন ম্যানেজার রিংকু রাজপাল বালমিকির বিরুদ্ধে এমআরএ মার্গ থানায় এফআইআর দায়ের করা হয়। সেই শুটিংয়ে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত। শুটিংয়ের কিছু মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা আলোচনার উত্তাপ বাড়িয়ে দেয়।

সব বিতর্ক ছাপিয়ে, আগামী ১৯ মার্চ, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। একই দিনে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুক্তি পেল ‘ধুরন্ধর টু’র টিজার

আপডেট সময় : ০৪:২৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬