রমজান উপলক্ষে মাহমুদউল্লাহ-রিশাদদের শুভেচ্ছা
- আপডেট সময় : ০৩:১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত শেষরাতে সেহরি খাওয়ার মাধ্যমে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
পবিত্র এই মাসকে স্বাগত জানিয়ে দেশবাসীকে রমজান মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তায় মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলামরা ভক্ত-অনুরাগীদের মাহে রমজানের শুভেচ্ছা ও দোয়া পাঠিয়েছেন।
সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘পবিত্র মাহে রমজান আমাদের জীবনে শান্তি, রহমত, ক্ষমা ও অসীম বরকত বয়ে আনুক। সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।’
তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন তার বার্তায় সবার ইবাদত কবুলের প্রার্থনা করে লিখেছেন, ‘রমাদান মুবারাক। মহান আল্লাহ এই পবিত্র মাসে আমাদের সবার রোজা, নামাজ ও নেক আমল কবুল করুন। প্রতিটি পরিবারে শান্তি ও রহমত নাজিল হোক।’
অন্যদিকে, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম রমজানকে আত্মশুদ্ধির মাস হিসেবে উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘রমজান মানেই নিজেকে শুদ্ধ করার এবং ধৈর্য ধারণ করে আল্লাহর সান্নিধ্য লাভের এক অনন্য সুযোগ। সবার রোজা কবুল হোক, রমজান মোবারক।’
সিয়াম সাধনার এই মাসে ক্রিকেটারদের এমন শুভেচ্ছাবার্তা ভক্তদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠানেও জাতীয় দলের তারকাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বরাবরই প্রশংসিত হয়।
সূত্রঃ news24bd.tv
























