ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে দুর্ঘটনায় মায়ের মৃত্যু: দুই শিশুর পাশে প্রশাসন, এক লাখ টাকা আর্থিক সহায়তা

Songbad somachar
  • আপডেট সময় : ০৭:১৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুতে অসহায় হয়ে পড়া দুই শিশু ফারদিন (৬) ও ফকরুল (৫)-এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তাদের জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম তাঁর কার্যালয়ে শিশুদের বাবার হাতে চেক তুলে দেন।

ঘটনার পটভূমি:

  • গত রোববার সকালে বাগমারার হামিরকুৎসা-তাহেরপুর সড়কের রামরামায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে খয়মন বেগমসহ দুজন নিহত হন।
  • ভ্যান থেকে ছিটকে প্রাণে বেঁচে যান খয়মনের দুই ছেলে ফারদিন ও ফকরুল।
  • নিহত খয়মন বেগম ছিলেন চেউখালী গ্রামের আবদুল হান্নানের (৪০) স্ত্রী।

গতকাল বুধবার ইউএনও চেউখালী গ্রামে শিশুদের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। শিশুদের জন্য স্থায়ী সহায়তা কীভাবে দেওয়া যায়, সে বিষয়ে অভিভাবকদের সঙ্গে পরামর্শ করা হয়।

ইউএনও মাহবুবুল ইসলাম জানান, ২৫ আগস্ট প্রথম আলোর অনলাইন-এ প্রকাশিত সংবাদটি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের নজরে আসে। তিনি শিশু দুটির পাশে দাঁড়াতে এবং স্থায়ীভাবে সহায়তার নির্দেশ দেন। এ ছাড়া রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার শিশুদের খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন।

পরামর্শ অনুযায়ী শিশুদের জন্য এক লাখ টাকা এফডিআর করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন তাদের পাশে সব সময় থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীতে দুর্ঘটনায় মায়ের মৃত্যু: দুই শিশুর পাশে প্রশাসন, এক লাখ টাকা আর্থিক সহায়তা

আপডেট সময় : ০৭:১৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫