ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ছিনতাই-লুটপাট।

লুটের অস্ত্রে চলছে ছিনতাই-লুটপাট, ১৩৬৩টির হদিস নেই এখনো।

Songbad somachar
  • আপডেট সময় : ০১:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে গত মে মাসে মো. পারভেজ ও রিয়াজুর রহমান নামের দুজন গ্রেপ্তার হন। তাঁদের কাছ থেকে নগরের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। তাঁরা এই অস্ত্র দিয়ে ছিনতাই-লুটপাট করতেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে বলেন।

পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংস্থাটির লুট হওয়া অনেক আগ্নেয়াস্ত্র ও গুলি এখনো উদ্ধার হয়নি। এগুলো অপরাধীদের হাতে চলে গেছে, অপরাধে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন ঘটনায় তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তা ছাড়া গণ-অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো সাত শতাধিক বন্দী এখনো ধরা পড়েননি। এ অবস্থায় জাতীয় নির্বাচন সামনে রেখে তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লুট হওয়া অস্ত্রের বেশির ভাগই উদ্ধার হয়েছে। উদ্ধার না হওয়া অস্ত্র-গুলি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ নিয়ে তাঁরা উদ্বিগ্ন। এগুলো উদ্ধারে অভিযান চলছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছিনতাই-লুটপাট।

লুটের অস্ত্রে চলছে ছিনতাই-লুটপাট, ১৩৬৩টির হদিস নেই এখনো।

আপডেট সময় : ০১:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫