ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক

news desk
  • আপডেট সময় : ০৩:৩১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীর হোসেন সাগর : ঢাকার সাভারে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল সহ জাহাঙ্গীর আলম মন্ডল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ রুবেল হাওলাদার।

গ্রেপ্তারকৃতরা হলেন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল (৪৬), স্বপন (৪৪) ও ফায়জুল (৪৭)।

যৌথবাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম মন্ডলের বিরুদ্ধে চাঁদাবাজি সহ অসখ্য অপরাধ মুলক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী। পরে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ রুবেল হাওলাদার জানান, ককটেল সদৃশ বস্তু ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাভারে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক

আপডেট সময় : ০৩:৩১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬