ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সার্ভার জটিলতায় কারাবন্দিদের পোস্টাল ভোট ব্যাহত

news desk
  • আপডেট সময় : ০৩:৪৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দি ভোটাররা তাদের পছন্দের প্রতীকে ভোট দিয়েছেন। গত চারদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে চার হাজার ৬৭ জন কারাবন্দি ভোট দিয়েছেন।

অন্যদিকে কারাগার থেকে বলছে, ৬ ফেব্রুয়ারি সার্ভার জটিলতার কারণে দেশের কয়েকটি কারাগারে বেশ কয়েকজন কারাবন্দি তাদের ভোট দিতে পারেননি। নির্বাচন কমিশনের সার্ভার অতিরিক্ত ব্যস্ত থাকায় সংশ্লিষ্ট কারাবন্দিদের কিউআর কোড স্ক্যান ও ভোট প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ রাতে বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে মোট ভোটার সংখ্যা পাঁচ হাজার ৯৬০। গত চারদিন ধরে কারাবন্দি ভোটাররা পোস্টার ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন। এ পর্যন্ত সর্বমোট চার হাজার ৬৭ জন ভোট দিয়েছেন। তবে আজ বেশ কয়েকজন কারাবন্দি ভোট দিতে পারেননি, কারণ সার্ভার অতিরিক্ত ব্যস্ত থাকায় ভোটারদের কিউআর কোড স্ক্যান করা সম্ভব হয়নি।

এ সমস্যাগুলো সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ৭ ফেব্রুয়ারি আবার ভোটের কার্যক্রম চলবে।

এদিকে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, সার্ভারে কিছুটা স্যামসা হওয়ার কারণে বেশ কয়েকজন কারাবন্দি ভোট দিতে পারেননি। তবে নির্বাচন কমিশন যদি বলে, আরও একদিন মানে ৭ ফেব্রুয়ারি ভোটের কার্যক্রম চালু রাখা হবে। তবে ভোটের কার্যক্রম নিয়ম অনুযায়ী আমরা সম্পূর্ণ ক্লোস করে দিয়েছি।

অন্যদিকে জানা যায়, পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করার প্রস্তাবনা অনুমোদনের পর নির্বাচন কমিশনের উদ্যোগে বেশ কয়েকজন কারা কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। 

news24bd.tv

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সার্ভার জটিলতায় কারাবন্দিদের পোস্টাল ভোট ব্যাহত

আপডেট সময় : ০৩:৪৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬