ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১১ ড্রোন ধ্বংস করেই যুক্তরাষ্ট্রের ৪ হাজার কোটির টাকার বেশি ক্ষতি করলো ইরান

news desk
  • আপডেট সময় : ০৬:২০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বড় ধরনের সামরিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সংঘাত চলাকালে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ১১টি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে। এসব ড্রোন হারানোর ফলে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৩০ মিলিয়ন ডলারের বেশি, যার পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকার অনেক বেশি।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ১১টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে সিবিএস নিউজ বলেছে, চলমান যুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক সরঞ্জাম ক্ষতির ঘটনা।

এমকিউ-৯ রিপার হলো চালকবিহীন একটি উন্নত আকাশযান (ড্রোন), যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং পর্যবেক্ষণ মিশনে ব্যবহৃত হয়। এছাড়াও এটি নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালাতেও সক্ষম।

তবে প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে এই ধরনের ড্রোন সহজেই লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। কারণ এমকিউ-৯ রিপার মূলত এমন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য তৈরি করা হয়েছিল, যেখানে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ভারী প্রতিরক্ষা ব্যবস্থাসম্পন্ন আকাশসীমায় পরিচালনার জন্য এগুলো নকশা করা হয়নি।

এই ড্রোনের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৪৮০ কিলোমিটার। অন্যদিকে আধুনিক যুদ্ধবিমান ঘণ্টায় প্রায় ১,২০০ থেকে ১,৯০০ মাইল গতিতে উড়তে পারে, যা এমকিউ-৯ রিপারের তুলনায় অনেক বেশি দ্রুত। 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১১ ড্রোন ধ্বংস করেই যুক্তরাষ্ট্রের ৪ হাজার কোটির টাকার বেশি ক্ষতি করলো ইরান

আপডেট সময় : ০৬:২০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬