ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকলীগের সভাপতি গ্রেপ্তার।

ঢাকা মহানগর উত্তর শ্রমিকলীগের সভাপতি গ্রেপ্তার।

Songbad somachar
  • আপডেট সময় : ০৭:১৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো.হুমায়ুন কবিরকে (৫০)গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম(সিটিটিসি)।

সোমবার (১৮ আগস্ট)দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের সময় রাজধানীর তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে তাদের স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম জানতে পারে যে,বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো.হুমায়ুন কবির তুরাগ থানার রানাভোলা এলাকায় অবস্থান করছেন।

পরে ওই রাতেই সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সিটিটিসি জানিয়েছে,গ্রেপ্তারকৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রমিকলীগের সভাপতি গ্রেপ্তার।

ঢাকা মহানগর উত্তর শ্রমিকলীগের সভাপতি গ্রেপ্তার।

আপডেট সময় : ০৭:১৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫