ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন

Songbad somachar
  • আপডেট সময় : ০৬:৫৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস কক্সবাজারে পৌঁছেছেন। সোমবার সকাল ১০টায় তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সম্মেলনস্থল ইনানীর হোটেল বে-ওয়াচে নিয়ে যাওয়া হয়।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে জাতিসংঘের প্রতিনিধি সহ প্রায় ৪০টি দেশের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দও এতে যোগ দিচ্ছেন। ইতোমধ্যেই বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টির নেতারা সম্মেলনে উপস্থিত হয়েছেন। এর আগে গতকাল জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও এনসিপির মহাসচিব আখতার হোসেন অংশ নেন। আজ সকালে এবি পার্টির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কক্সবাজারে পৌঁছেছেন। আগামীকাল এ সম্মেলন শেষ হবে।

সম্মেলনে অংশগ্রহণকারী পর্যবেক্ষকরা মনে করছেন, বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া দেড় মিলিয়নেরও বেশি রোহিঙ্গার বোঝা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে দ্রুত প্রত্যাবাসন। তবে এ প্রক্রিয়া সফল করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকারের পাশে দাঁড়াতে হবে। একইসঙ্গে আরাকান আর্মি নামের সশস্ত্র গোষ্ঠীকে দমন না করা গেলে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান কঠিন হবে বলেও তারা উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন

আপডেট সময় : ০৬:৫৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫