১০০টা মেয়েকে জিজ্ঞেস করেন, বট আইডি মানে শিবিরের আইডি : মেঘলা
- আপডেট সময় : ০৯:০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ছাত্রদল মনোনীত প্রার্থী চেমন ফারিয়া ইসলাম মেঘলা মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকে মেয়েই জানে বট আইডি মানেই শিবিরের আইডি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখানে ১০০ মেয়েকে জিজ্ঞেস করেন, সবাই বলবে বট আইডি মানেই শিবিরের আইডি, এবং তারা যেসব কর্মকাণ্ড করে- তারা যখন ফুলের মালা দিয়ে একজন দাগি আসামিকে নিয়ে আসে। সেই বাংলাদেশে তো তাদের অস্তিত্ব থাকতে পারে না, থাকারই কথা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তো নয়ই। আমার যখন প্রাত্যাহিক জীবন বাধাগ্রস্ত হয়, এখানে আমার মতো বাকিদেরও একই অবস্থা।
নারী শিক্ষার্থী হয়রানি প্রতিরোধে ছাত্রদল কাজ করে যাচ্ছে উল্লেখ করে মেঘলা বলেন, আমাদের প্যানেলের দিকে দেখলেই বুঝবেন আমরা সব সময়ই এসব কাজ যারা করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছি। আমরা বারবার প্রশাসনকে এসব বিষয় নিয়ে অবহিত করছি, কিন্তু তাদের মধ্যে এসব নিয়ে কোনো তৎপরতা দেখতে পাইনি। গত ৬ মাসে এসব নিয়ে আমরা প্রোক্টর স্যারের কাছে গিয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখিনি।


























