ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সাক্ষাৎ

Songbad somachar
  • আপডেট সময় : ০৬:৫০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধিদল। 

রোববার (১৪ সেপ্টেম্বর) জামায়াত আমিরের বসুন্ধরার অস্থায়ী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ-এর পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএ-এর ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া, জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির। 

এছাড়াও জামায়াতের শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম ও বিশিষ্ট চিকিৎসক ডা. খালিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।  

সাক্ষাতে বাংলাদেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও তার পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ বিশেষ করে শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকরা দেশের শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতার জন্য সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। 

জবাবে জামায়াত আমির দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। 

পাশাপাশি তিনি তার শারীরিক খোঁজখবর নিতে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসায় শিল্প মালিকদের ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সাক্ষাৎ

আপডেট সময় : ০৬:৫০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫