ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাসপোর্ট অফিসে দালাল বিরোধী অভিযান চলছে

Songbad somachar
  • আপডেট সময় : ০৭:২২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল-বিরোধী মোবাইল কোর্ট অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই অভিযান শুরু করে র‌্যাব-২

বেলা ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু।

তিনি জানান, সকাল থেকে চলমান দালাল বিরোধী এই অভিযানে এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৭-১০ দিনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিস্তারিত অভিযান শেষে ব্রিফিং করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাসপোর্ট অফিসে দালাল বিরোধী অভিযান চলছে

আপডেট সময় : ০৭:২২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫