ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে দুই ট্রাক সংঘর্ষে নিহত-১

Songbad somachar
  • আপডেট সময় : ১২:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সেলিম ফকির (২৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী রাকিব (২০)।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানায় নিয়ে যায়।

১২ আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, ভোরে রাবিশবোঝাই একটি ট্রাক হঠাৎ দ্রুতগতিতে পেছনের দিকে চলে আসে। এ সময় একইমুখী রডবোঝাই আরেকটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রডবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে যায় এবং গুরুতর আহত চালক সেলিম ফকির ঘটনাস্থলেই মারা যান। হেলপার রাকিবকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীতাকুণ্ডে দুই ট্রাক সংঘর্ষে নিহত-১

আপডেট সময় : ১২:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫